আলমপুর বিসিক থেকে বিপুল ভারতীয় জিরাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৩৯:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার বিসিক শিল্পনগরীর ভিতরে অবস্থিত ফিজা এন্ড কোং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৪৮ বস্তায় মোট ৪ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা। এসময় একজনকে আটক করা হয়।
আটককৃতের নাম আশরাফুল ইসলাম (২২)। তিনি জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের জমশেদ আলীর ছেলে ও বর্তমানে আলমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এসএমপি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত জিরাগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, এঘটনায় মোগলাবাজার থানায় মামলা বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




