বড়লেখায় জিয়া সৈনিক দলের কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৬:৩২:৪৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে জেলা আহ্বায়ক কমিটি। নুরুল ইসলাম তাফাদারকে সভাপতি, কামরুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক ও শাহজান মিয়া আসুককে সাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটিকে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক বদরুল আলম নোমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজাদুর রহমান অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হারুনুর রশীদ, রফিকুল ইসলাম জুয়েল, আবুল কালাম লুলাই, আব্দুর রহিম ও খালেদ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমদ, সাহাব উদ্দিন বাবুল ও ইসলাম উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান ইয়াদুর, শামীম আহমদ, প্রচার সম্পাদক ফুলু মিয়া, সহপ্রচার সম্পাদক জমির হোসেন, কোষাধ্যক্ষ এনু মিয়া, সহ-কোষাধ্যক্ষ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ছায়ফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রব উদ্দিন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল কাইয়ুম, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী হিফজুর রহমান প্রমুখ।





