র্যাবের নতুন ডিজি আহসান হাবীব
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৬:৪১:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মো. আহসান হাবীব পলাশ র্যাবের প্রধান হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।





