কুলাউড়ায় রূপালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৭:৪৪:৩০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মিছবা বারী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কুলাউড়া শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য। তিনি বলেন, গ্রাহকদের আরও আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা দিতে এই স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার.) মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, রূপালী ব্যাংক মৌলভীবাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।




