কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার সিলেট বিভাগীয় কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৬:০২:১৩ অপরাহ্ন
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাক্রমে সর্বসম্মতিতে ২০২৬-২০২৭ সেশনে কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন, সভাপতি শহিদুল ইসলাম লিটন, সিনিয়র সহ সভাপতি ফুয়াদ বিন রশিদ, সহ সভাপতি তারেশ কান্তি তালুকদার, পাপড়ি রাণী রায়, এডভোকেট আব্দুল মালিক ও রওশন আরা বাঁশি, সাধারণ সম্পাদক ডা. মো. লোকমান হেকিম, সহ সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী, সৈয়দ আসলাম হোসেন ও জয়নাল আবেদীন বেগ, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, অর্থ সম্পাদক মাছুমা টফি একা, প্রচার সম্পাদক রোকসানা বেগম, সাহিত্য বিষয়ক সম্পাদক ইসমত আরা খান মুক্তা, দপ্তর সম্পাদক কুবাদ বখত চৌধুরী রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, মিডিয়া বিষয়ক সম্পাদক তানিয়া চৌধুরী স্নিগ্ধা, কার্যনির্বাহী সম্পাদক ফারুক আহমদ, লায়েক আহমদ, নাসির উদ্দিন, রনজু মিয়া, তৌছির মিয়া, সাদ্দাম হোসেন, বুরহান উদ্দিন ফাউজি, বাহাউদ্দিন বাহার, সাদেক হোসেন, রোশনা বেগম ও সুমন আহমদ। বিজ্ঞপ্তি





