সিলেটে ২৪ ঘণ্টায় ৪২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৪৬:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী, মেট্রো অধ্যাদেশ মোতাবেক, সন্দেহজনক ও নিয়মিত মামলার আসামীসহ ৪২ জন গ্রেফতারকে করা হয়।
এর মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী ২ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৪ জন, মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৬ জন গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্দেহজনক ও জুয়াড়িসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।





