এডভোকেট আব্দুল আহাদের মৃত্যুতে সিলেট জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১:৩১ অপরাহ্ন

সিলেট মহানগর জামায়াতের রুকন ও সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ (৫৬) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আহাদ (৫৬) আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দ্বীনি সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন, মরহুম এডভোকেট আব্দুল আহাদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি





