হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:৩৮:৩২ অপরাহ্ন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার বর্ধিত সভা শুক্রবার নগরীর বন্দর বাজার ব্রাহ্মমন্দিরে অনুষ্ঠিত হয়।
এডভোকেট বিজয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুপিকা শ্যাম পুরকায়স্থ, জেলা শাখার সম্মানিত সদস্য কল্যাণ ব্রত চৌধুরী, বিভাকর দেশমুখ্য, সুভাষ পাল ছানা, অরবিন্দু বর্মন, শৈলেন কর, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সলিল দাস, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, উত্তম ঘোষ, হারাধন দেব প্রভাষ, চিত্রশিল্পী বানু লাল দাস, সুমন্ত গুপ্ত, রজত চক্রবর্তী, ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি কাজল কান্তি দাস, বিশ্বনাথ উপজেলা সভাপতি শংকর দাস শঙ্কু, বালাগঞ্জ সভাপতি ডাঃ পবিত্র কুমার বণিক, বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক শংকর ধর, জকিগঞ্জ সাধারণ সম্পাদক সিতেন দাস, গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদ রঞ্জিত কুমার চন্দ্র সন্তোষ, কানাইঘাট সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস, উপজেলা সভাপতি রঞ্জিত বিশ্বাস, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক রিঙ্কু চক্রবর্তী, বিয়ানীবাজার যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন দে, সিলেট জেলার ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিল পাল প্রান্ত প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী জুন ২০২৬ এর প্রথম সপ্তাহে সিলেট জেলা শাখার সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিজ্ঞপ্তি




