জকিগঞ্জের নিখোঁজ স্কুলছাত্রকে সিলেট থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৬:৫৭:৩৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: চারদিন আগে নিখোঁজ হওয়া জিসানকে অবশেষে সিলেটের আলমপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে তখন রাস্তায় হাঁটাহাঁটি করছিল। বিষয়টি নিশ্চিত করেছেন জিসানের বাবা জসিম উদ্দিন এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ জিসান বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে আসছিলেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এজন্য গত ১ এপ্রিল জকিগঞ্জ থানায় জিডিও করা হয়। অবশেষে রোববার লোকজন তাঁকে ঘুরাঘুরি করতে দেখে আটক করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছিলাম। অবশেষে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।





