সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:০১:৪৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, আক্রম আলী দাখিল মাদ্রাসা ও সুনামগঞ্জ সরকারি কলজে কেন্দ্রে দুই পর্বে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সকাল এগারোটায় এ ইউনিটে ৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলন ১৩৪৫ জন পরীক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৩.৫৮%।
২য় পর্বের পরীক্ষা শুরু হয় এবং ৩ টায় এবং শেষ হয় ৪ ঘটিকায়। বিকালের (স্থাপত্য)পরীক্ষায় সর্বমোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন, অনুপস্থিত ছিলন ৪৬ জন এবং উপস্থিতির হার ছিল ৩৭.৮৩%।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত এই ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাস নম্বর ৩০ নম্বর।




