জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজে বৃক্ষরোপণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬:৪৭ অপরাহ্ন

সিলেট বিভাগের শিক্ষক প্রশিক্ষণের প্রথম প্রতিষ্ঠান নগরীর উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের বি.এড-২০২৬ শিক্ষাবর্ষের সহপাঠμমিক কার্যμমের অংশ হিসেবে শুক্রবার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ।
কলেজ প্রভাষক সাজিদুর রহমান মুরাদের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, সুবর্ণা রানী সূত্রধর, আতাউর রহমান ও আফজাল হোসাইন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনাক্কা আক্তার চৌধুরী, সহকারী অধ্যাপক সুলায়মান চৌধুরী ও মো. আব্দুর রাজ্জাক। বক্তারা বৃক্ষরোপণ তথা সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ প্রশিক্ষণার্থী শিক্ষক-শিক্ষিকা, তদীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক সমাজকে বিদ্যালয়ের আঙিনা, নিকটবর্তী রাস্তার দু’পাশ এবং বাসাবাড়িতে চারাগাছ রোপণের আহবান জানান। তিনি বলেন, বৃক্ষরোপণের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। মানব জীবনের অত্যাবশ্যক উপাদান অক্সিজেন বৃক্ষরাজিই যোগান দেয় এবং একই সালোকসংশ্লেষন ও শ্বসন প্রμিয়ার মাধ্যমে মানুষ ও প্রাণীকূলের পরিত্যাজ্য দূষিত কার্বনডাই অক্সাইড শুষে নিয়ে প্রকৃতিকে মানুষ ও অন্যান্য প্রাণীর আবাসযোগ্য করে রাখে।
জীববিজ্ঞানের অধ্যাপক ড. মো. হাসমত উল্লাহ আরও উল্লেখ করেন যে দেশের প্রয়োজনীয় ২৫ শতাংশ বনভূমির বিপরীতে নিবিড় ও সামাজিক বনায়ন যৌথভাবে মাত্র ১৩ শতাংশ রয়েছে। তাই তিনি সবাইকে সরকার ঘোষিত কর্মসূচির সাথে একাত্ম হয়ে সামাজিক বনায়নে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি
এক্স




