বাংলাদেশ খেলাফত মজলিস ৭নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৭:১২:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে দাওয়াতি মাহফিল বৃহস্পতিবার পীরমহল্লাস্থ একটি কার্যালয়ে দক্ষিণের সভাপতি ও এলাকার প্রবীন মুরব্বি শায়খ মাওলানা ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
অন্যান্যদের উপস্থিত ছিলেন, মহানগর নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ আবু সুফিয়ান, হাফিজ মিনহাজ, ৭নং ওয়ার্ড উত্তরের সভাপতি মুহাম্মদ ক্বারী তাজুল ইসলাম, দক্ষিণের সহ-সভাপতি ইমরান আহমদ, মুহাম্মদ সুলতান আহমদ, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি





