সোবহানীঘাটে পর্নোগ্রাফি মামলায় প্রবাসী আটক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:২৩:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক যুক্তরাজ্যপ্রবাসী যুবককে আটক করেছে পুলিশ| শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়| আটক প্রবসীর নাম শাকির আহমদ (৩৬)| তিনি নগরীর সোবহানীঘাট এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে|
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম| আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি|
এসএমপি সূত্র জানায়, শুক্রবার নগরীর সোবহানীঘাট এলাকায় (মৌবন-৬৭/১) অভিযান চালিয়ে নিজ বাসা থেকে শাকির আহমদকে (৩৬) আটক করা হয়| এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়|
পুলিশ জানায়, গ্রেপ্তার শাকির আহমদ একজন ইংল্যান্ডপ্রবাসী| তিনি ভিকটিমের (৩২) বড় ভাইয়ের বন্ধু হওয়ায় দীর্ঘদিন ধরে ভিকটিমের পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন| বিদেশে থাকার সময় মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন| ভিডিও কলে কথোপকথনের সময় একপর্যায়ে শাকির আহমেদ ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন| পরে বিভিন্ন সময় সেই ছবি ও ভিডিও ভিকটিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে ব্লাকমেইল করতেন| এছাড়া বিয়ের বিষয়ে আসামি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়|
সর্বশেষ গত ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম বিয়ের প্রসঙ্গ তুললে আসামি ভয়ভীতি ও হুমকি দেন| এছাড়া বিষয়টি বাইরে প্রকাশ করলে সংরক্ষিত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিকটিমের সম্মানহানি করবেন বলেও হুমকী দেন|
এঘটনায় কোতোয়ালী মডেল থানায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শাকির আহমদকে করে|





