তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন ঃ এমপি লুনা
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৪৮:০৬ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি ঃ সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন| সে নিজের অদম্য ক্রীড়া প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে ব্যাডমিন্টনে আন্তর্জাতিক পর্যায়ে ¯^র্ণপদক এনে দিয়েছে| তানভীর বিশ্বনাথের সন্তান হওয়ার কারণে এটা আমাদের গৌরবের বিষয়| তার কারণেই আজ বাংলাদেশ তথা বিশ্বে বিশ্বনাথের সুনাম আরোও বৃদ্ধি পাবে| সকল বাঁধাকে উপেক্ষা করে তানভির নিজের অদম্য ইচ্ছা নিয়েই খেলাটা চালিয়ে গেছিল বলেই আজ সফল হতে পেরেছে| তাই আমাদেরকেও ¯^-¯^ ক্ষেত্রে নিজের কাজটুকু সঠিকভাবে নিষ্ঠার সাথে চালিয়ে যেতে হবে, যাতে করে সবার জীবনেই সফলতা আসে| তানভীরের পূর্বে রাজনীতির কিংবন্তি এম. ইলিয়াস আলীও বিশ্বনাথকে ব্যাপক পরিচিতি এনে দিয়ে ছিলেন|
তিনি শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে ১ম বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ¯^র্ণপদক অর্জনকারী বিশ্বনাথের কৃতিসন্তান আব্দুল জাহির তানভীরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন| সিলেটের আরেক কৃতিসন্তান গৌরব সিং-এর সাথে জুটি বেঁধে তানভীর বাংলাদেশকে এমন সফলতা এনে দিয়েছেন|
অনুষ্ঠানে এমপি লুনা আরোও বলেন, আমাদের যুব সমাজ অপরাধমূলক কর্মকান্ডে না জড়িয়ে খেলাধুলার সাথে জড়িত থাকে, সেজন্য সরকার গঠনের পর থেকেই খেলাধুলাকে অগ্রাধিকার ভিত্তিত্বে গূরুত্ব দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জেলা-বিভাগীয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছেন|
সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল জাহির তানভির বলেন, নিজের উপজেলার সংবর্ধনা পেয়ে আমি সত্যিই গর্বিত| আমি আমার বড় ভাই আব্দুল বাছিতের কারণেই আজকে এ পর্যায়ে আসতে পেরেছি| আমার ওই অর্জন শুধু আমার নয়, এটি বিশ্বনাথ তথা বাংলাদেশের অর্জন| আর ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে হলে যেমন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকাতার বিকল্প নেই, তেমনি অনুশীলন বা প্র্যাকটিসের জন্য বিশ্বনাথে প্রয়োজন ইনডোরের| কারণ আপনারা সবাই জানেন ব্যাডমিন্টন খেলাটি একটি ব্যয়বহুল খেলা|
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন|
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান| এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
প্রসঙ্গত বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ¯^র্ণপদকপ্রাপ্ত ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন আব্দুল জাহির তানভীর| মদনমোহন বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্নকারী তানভীর ২০১৬ সালে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাতীয় দলে যোগ দেন| কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় মাত্র চার বছরের মাথায় ২০২০ সালে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে রানার্স আপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন হন এবং ২০২৪ সালে আবারও জাতীয় রানার্স আপ হন|




