কমলগঞ্জ ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৫৪:০৪ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত| একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে| গত শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান|
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর রানীরবাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল| এমন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে আকস্মিক অভিযান চালায়| এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মালিক মিয়াকে আটক করা হয়| পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ ¯^ীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন| অভিযানের সময় অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়| অভিযান চলাকালে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনগত সহায়তা প্রদান করে|
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|’




