সিলেটে জাগপা’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৫৮:৩৬ অপরাহ্ন

জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম বলেছেন, জাগপা দেশের রাজনীতির এক আপসহীন শক্তির নাম| প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দলটি দেশপ্রেম ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে| বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের ¯^াধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে| তিনি শফিউল আলম প্রধানের আদর্শকে ধারণ করে মেহনতি মানুষের অধিকার রক্ষায় জাগপা’র ভূমিকার প্রশংসা করেন|
তিনি আরো বলেন, সিলেটের মাটি সব সময় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সূতিকাগার| ১১ দলের এই গণভোটের লড়াইয়ে সিলেট থেকেই সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ও জনমত গড়ে তোলা হবে| জাগপা-কে একটি আদর্শিক ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করিয়ে আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করব|
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেট ৩য় তলায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাগপা সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন|
জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান| প্রধান বক্তার বক্তব্য রাখেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু|
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ˆসয়দ নূর আহমদ জুনেদ, যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, জেলা সমš^য়ক সাংবাদিক) রাসেল আহমদ, প্রফেসর নাঈম আহমদ, সাব্বির আহমদ শহিদ, আকমল হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারুক মিয়া, বেলাল হোসেন, অর্জয় রায়, আলী আহমদ, আলী নূর, ফখরুল ইসলাম, আব্দুল কাদির প্রমুখ| বিজ্ঞপ্তি
এক্স




