কামাল বাজার মিরগাও মাদরাসার পাগড়ি প্রদান
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৭:৪৮:৪১ অপরাহ্ন

সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, শান্তির সমাজ গড়ার জন্য কুরআনী শিক্ষা ও সমাজব্যস্থার বিকল্প নেই| দেড় হাজার বছর আগে মহানবী (সা.) কুরআনী সমাজ কায়েম করে বিশ্ববাসীকে সেই চিত্র দেখিয়ে গেছেন| তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় শিক্ষিত মানুষ ˆতরি হলেও এখানে প্রকৃত মানুষ গড়ার ব্যবস্থা নেই| ফলে আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ ও দুনীতি| তাই মানুষ গড়তে হলে কুরআনী শিক্ষার দিকে ফিরে যেতে হবে| শনিবার সিলেটের কামালবাজার এলাকার মিরগাও হযরত তালহা (রা.) ইসলামিয়া মাদরাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন|
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা নওফল আহমদের সঞ্চালনায় ¯^াগত বক্তব্য দেন লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ| বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের হিফজুল কুরআন একাডেমির পরিচালক মুফতি আল আমিন, মিরগাও হযরত তালহা (রা.) ইসলামিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি আবুল কালাম, সাবেক মে¤^ার আবদুল হাছিব, মিরগাওয়ের প্রবাসী ইলিয়াস আলী, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সিরাজ মিয়া ও সহসভাপতি ফারুক মিয়া, কমিটির সদস্য নুরুজ্জামান আলম, ইসলামিক ব্যাংক কর্মকর্তা মাওলানা আতিকুর রহমান আলাল|
অনুষ্ঠানে এ বছর মাদরাসা থেকে হাফেজ হওয়া চার শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়| পাগড়িপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ইমামুল ইমলাম, মোহাম্মদ ইসমাইল আলী, মোহাম্মদ মুস্তাহাদ কামাল ও মো. শাহীনূর আলম| বিজ্ঞপ্তি





