কেমুসাসের সাপ্তাহিক সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৭:৫০:৫৯ অপরাহ্ন

সাহিত্য কেবল শব্দ সাজানোর খেলা নয়, বরং এটি একটি জাতির দর্পণ| নবীনদের মনে রাখতে হবে, বড় লেখক হওয়ার আগে বড় পাঠক হওয়া জরুরি| বিশ্বসাহিত্যের গভীরতা স্পর্শ করতে হলে নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই| সময়ের সাথে সাথে আমাদের প্রকাশভঙ্গি পাল্টাচ্ছে, কিন্তু সাহিত্যের মূল চেতনা যেন হারিয়ে না যায়| আমাদের প্রত্যাশা, নবীন-তরুণদের কলমে ফুটে উঠুক সমকালীন বাস্তবতা, মানুষের সংগ্রাম আর ¯^প্নের কথা| ভুল করার ভয়ে থেমে যাওয়া চলবে না; মনে রাখতে হবে, প্রতিটি শব্দই একেকটি অভিজ্ঞতার জন্ম দেয়| আর সঠিক চর্চাই পারে সাহিত্যকে সমৃদ্ধ করতে| কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৬৫তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন|
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসরকক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য দেন নব্বই দশকের জনপ্রিয় কবি ফায়সাল আইয়ূব| আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল ˆতয়ব অ্যাডভোকেট, ফাহিমা বেগম নিপা এবং পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান|
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি আদীল আনোয়ার| লেখাপাঠে অংশ নেন এ বি এম হাসান চৌধুরী, কামাল আহমদ, শাহনুর আলম মাহির, গনেন্দ্র চন্দ্র দেশমুখ, রেজাউল হক, আদীল আনোয়ার, মিসবাহুর রহমান, মো. সাজিদুর রহমান, মো. ফজলুর রহমান ফজলু, বাউল মনজিল শাহ, খালেদ আহমদ, সালেহ আহমদ, লোকমান হাফিজ, সাইফুল ইসলাম, সালেহ আহমদ (সাবু), ইফতেখার শামীম, মিলন কান্তি দাস, শামছুল আলম, কাসমির রেজা, এস এম ফাহিম, সুয়েব আহমদ প্রমুখ| গান পরিবেশন করেন মিলন কান্তি দাস ও সাইফুল ইসলাম| আসরে সেরালেখক মনোনীত হন লোকমান হাফিজ| বিজ্ঞপ্তি





