দুর্নীতি মুক্তকরণ ফোরামের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৭:৫৪:৪২ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী শনিবার সন্ধ্যায় বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়| দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে ১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষবরণ, ২১ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গণভোটের রায় ও মৌলিক সংস্কার বাস্তবায়ন, সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম, সিলেট-ঢাকা রেলপথে দ্রুততম ট্রেন সার্ভিস চালুর দাবীতে এক গণসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে|
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডা. অরুণ কুমার দেব, সহ সভাপতি মো. লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, দপ্তর সম্পাদক আব্দুল মতোওয়ালী ফলিক, সহ শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান, মনোরঞ্জন দাস, মোঃ মাহবুব ইকবাল মুন্না, যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক- রিখন তালুকদার রিখন, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমন চৌধুরী ও জুয়েল আহমদ নিপু প্রমুখ| বিজ্ঞপ্তি




