ব্যাংক রেজোল্যুশন আইনে লুটপাটকারীদের মালিকানায় ফেরার সুযোগ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:১০:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ‘ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ’ এখন সংসদে পাস হয়ে স্থায়ী আইনে পরিণত হয়েছে| তবে, এই আইনে নতুন একটি ধারা যুক্ত হওয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক| নতুন এই বিধান অনুযায়ী, একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর সাবেক শেয়ারহোল্ডার বা মালিকরা চাইলে আবারও সেই ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ পাবেন| এতে সাধারণ মানুষের মনে বড় ধরনের শঙ্কা ˆতরি হয়েছে| কারণ, যাদের অনিয়ম আর লুটপাটের কারণে একসময় ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে বসেছিল, এই আইনের ফলে সেই বিতর্কিত মালিকরাই আবারও ব্যাংকের নিয়ন্ত্রণে আসার আইনি পথ পেয়ে গেলেন|
সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় হলো, মালিকানা ফিরে পেতে সাবেক মালিকদের পুরো অর্থ পরিশোধ করতে হবে না| সরকার ও বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের সংকট কাটাতে যে পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে, তার মাত্র ৭.৫ শতাংশ জমা দিয়েই তারা পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবেন| বিশ্লেষকরা মনে করছেন, এই শিথিল শর্তের ফলে নামমাত্র অর্থ খরচ করেই পুরোনো অনিয়মকারীদের জন্য ব্যাংকের দরজা আবারও উন্মুক্ত করে দেওয়া হলো|
নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে| এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা| আমানতকারীদের মধ্যে বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে| এছাড়া, প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বীমা তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে|




