৪ সিটিতে শুরু হামের টিকা, সিলেটে হবে ২০ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪৭:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের ৪টিসিটি করপোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হলেও সিলেটে এখনো শুরু হয়নি এই বিশেষ কর্মসূচি| এদিকে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে| গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩৬ জন শিশু ভর্তি হয়েছে|
এদিকে রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে| ¯^াস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে| কর্মসূচি চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং আগামী ১১ মে পর্যন্ত এটি অব্যাহত থাকবে| এর আগে দেশের ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় প্রথম ধাপে টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল| পর্যায়ক্রমে ২০ এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে|
এদিকে সিলেট সিটি করপোরেশন এলাকায় এখনো টিকাদান শুরু না হওয়া নিয়ে আলোচনা ˆতরি হয়েছে| সিসিকের ¯^াস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সিলেটে সংক্রমণ পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় উদ্বেগজনক নয়, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে|
অন্যদিকে, সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার নিচ্ছে| ¯^াস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে| এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৪ জন, জগন্নাথপুরে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন ভর্তি হয়েছেন|
বর্তমানে সিলেট বিভাগের ১৪টি হাসপাতাল ও ¯^াস্থ্য কমপ্লেক্সে মোট ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে| এর মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন ভর্তি আছে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে| এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন|
¯^াস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নমুনা পরীক্ষায় ৪২ জন রোগী শনাক্ত হয়েছেন| ল্যাব সুবিধা সীমিত থাকায় জটিল রোগীদের নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে|
¯^াস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি আগামী মাসের শুরুর দিকে সিলেটেও টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে|
এ ব্যাপারে ¯^াস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম জানান, আগামী ২০ এপ্রিল থেকে সিলেট সিটি কর্পোরেশনসহ সিলেটের বিভিন্ন এলাকায় হামের টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে|





