জব্দ ইজি বাইক-রিকশা নিতে এসএমপির গণবিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪৮:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিগত দিনে সিলেট মহানগর এলাকা থেকে জব্দ করা ব্যাটারিচালিত অবৈধ যানবাহন রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম ছাড়িয়ে নিতে মালিক ও চালকদের জন্য ৪টি শর্ত আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি|
রোববার (১২ এপ্রিল) জন¯^ার্থে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী|
গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, মানবিক বিবেচনায় পূর্বে আটককৃত যানবাহন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও নির্ধারিত শর্ত পূরণ না করলে কোনো যানবাহন ফেরত দেওয়া হবে না|
এসএমপি ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত যানবাহন ছাড়াতে আবেদনকারীদের, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহানগর এলাকায় ব্যাটারিচালিত যানবাহন না চালানোর অঙ্গীকারনামা প্রদান করতে হবে, আটককৃত রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (১ কপি) জমা দিতে হবে ও ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও মোবাইল ন¤^রসহ আবেদন করতে হবে|
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শর্তসাপেক্ষে ফেরত নেওয়া এসব যানবাহন যদি পরবর্তীতে আবার মহানগর এলাকায় চালানো হয়, তাহলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|




