গোলাপগঞ্জে স্পেনের ˆতরি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪৯:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ থেকে স্পেনের ˆতরীর একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯| শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এয়ারগানটি উদ্ধার করা হয়| তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি|
র্যাব-৯ সূত্র জানিয়েছে, র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে গোলাপগঞ্জ থানার আমুড়া ইউনিয়নের শীলঘাট ল¤^াগাঁও এলাকার একটি সুপারি বাগানে তল্লাশি চালিয়ে বাগানের আশপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করে| উদ্ধারকৃত এয়ারগানটি স্পেনের ˆতরি এবং এতে টার্গেট স্কোপ ও সাইলেন্সার সংযুক্ত ছিল|
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ারগানটি অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং এটি জনমনে ভীতি সৃষ্টি কিংবা অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল| এছাড়া, এধরনের অস্ত্র ব্যবহার ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ অনুযায়ী নিষিদ্ধ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি| এয়ারগানটি কীভাবে দেশে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত- তা শনাক্তে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে|
রোববার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে| একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি|




