মকসুদ আলীর ইন্তেকালে ড. এনামুল হকের শোক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১০:০৩:৩৪ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ˆসয়দ মকসুদ আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী| মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি|
এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকসুদ আলী শিক্ষাবিদের পাশাপাশি একজন পরোপকারি ও সজ্জন ব্যক্তি ছিলেন| তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক আন্দোলন ও শিক্ষার প্রসারে অগ্রণী ভুমিকা পালন করেছেন| উদার মানসিকতার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও আত্মীয় ¯^জনের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র| তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত| আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন| আমীন|




