পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরিবর্তন আসছে
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৭:৫৫:৫২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন| বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান| বোর্ডের নিয়মানুযায়ী, পরীক্ষার ফলাফলের পর শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন| বিদ্যমান মূল্যায়ন পদ্ধতিতে কেবল মাত্র উত্তরপত্রে শিক্ষার্থীর ন¤^র গণনা করা হয়, সেখানে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ নেই|
এক সাংবাদিক প্রশ্ন করেন- খাতা মূল্যায়নের ক্ষেত্রে ভালো ভালো শিক্ষক খাতা নিতে চায় না, আর তাদের যে সম্মানি, এটা কম| যদিও গত বছর সামান্য বাড়িয়েছিল ঢাকা বোর্ড| কিন্তু সেই সংখ্যাটা অনেক কম, তাদেরও তো একটা উৎসাহের বিষয় থাকে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, হ্যাঁ, মূল্যায়ন নিয়ে আমরা কথা বলছি| আমাদের পরীক্ষক খুব কম| আমরা পরীক্ষকও বাড়াচ্ছি এবং এক্সামিন ট্রেনিং করাচ্ছি|
১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন, সেখানে আমরা খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা রেখেছি, যেটা আগামী সংসদে পাস হবে| অতএব, মূল্যায়ন পদ্ধতি নিরূপন করার জন্য, পরীক্ষা করার জন্য আমরা অ্যাক্টে ওটাই ঢুকিয়েছি| আমরা জানি যে মূল্যায়ন পদ্ধতিটা সঠিক হতে হবে এবং ইউনিভার্সাল হতে হবে| এগুলো আমরা জানি এবং এগুলো আমরা অ্যাড্রেস করছি| পরীক্ষকও বাড়াতে হবে, এদের সংখ্যাও কম|





