শাবি খুলছে রোববার
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ৮:১৭:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আজহার দীর্ঘ এক মাসের ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলছে আগামী রোববার (৭ জুন)। নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।
এর আগে গত ১০ মে থেকে ৪ জুন ক্লাস এবং ১৭ মে থেকে ৪ জুন বিশ^বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। তবে ৮ ও ৯ মে এবং ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৮ মে থেকে ছুটি শুরু হয়। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন থেকে বিশ্ববিদ্যালয় খুলবে।




