জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

হবিগঞ্জের অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:২৮:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে অভিযান চালিয়ে সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এসময় অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর একটি দল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টায় নগরীর শাহপরান থানাধিন মুরারচর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। ঐ কিশোরী হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতার আরাফাত ইসলাম একই উপজেলার রতনপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

র‌্যাব-৯ জানায়, অভিযুক্ত আরাফাত ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে কিশোরীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করত। একপর্যায়ে আরাফাত কিশোরীকে প্রেমের প্রস্তাব এবং শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেয়। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে অভিযুক্তের পরিবারকে অবহিত করলেও এরপরও তারা বিভিন্নভাবে কিশোরীকে বিরক্ত করতে থাকে। গত ৪ জুন সকাল ৮টার দিকে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে মাধবপুরের রাজ্জাক মিয়ার মার্কেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সিলেটে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেষ পাতা এর আরও খবর
বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

চেম্বার প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

চেম্বার প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

সর্বশেষ সংবাদ
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top