চেম্বার প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩:৩০ অপরাহ্ন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় চেম্বার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এজাজ আহমদ চৌধুরী বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। কিন্তু বিগত কয়েক বছর সুষ্ঠু নেতৃত্বের অভাবে সংগঠনটি নিষ্ক্রিয় ও অকার্যকর হয়ে আছে। ব্যবসায়ী মহলের দাবির পরিপ্রেক্ষিতে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি সিলেটের ব্যবসায়ী মহলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকল ব্যবসায়ীর সার্বিক সহযোগিতা ছাড়া সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। তাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য চেম্বারের সব নেতৃবৃন্দ ও সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা বলেন, ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা একজন ব্যবসায়ী নেতাই ভালোভাবে বুঝতে পারবেন। তারা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি মো. হিজকিল গুলজার, সাবেক সহসভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাবেক সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক মো. আবুল ফজল, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, মো. বশিরুল হক, খন্দকার ইসার আহমদ রকি, সদস্য আলীমুছা সাদাত চৌধুরী, আব্দুর রহমান রিপন, নিয়াজ মো. আজিজুল করিম, মো. আবুল কালাম, নাফিস জুবায়ের, মো. আলী আকিক, এ কে এম আশরাফ উদ্দিন, লুৎফুর রহমান লিলু, মো. জহির হোসেন, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো. নাহিদুর রহমান, খন্দকার কাওছার আহমদ রবি, নুর আহমদ খান সাদেক, মো. মঞ্জুর আহমদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি






