জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫:২৫ অপরাহ্ন

নতুন ভর্তি আরও ১৬৮

স্টাফ রিপোর্টার : সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর হাম ও উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীসহ বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৫, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, নর্থ ইস্ট হাসপাতালে ৬, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১৩, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী দুই শিশুর মধ্যে ১০ মাস বয়সী ওসমান গণি এবং ৯ মাস বয়সী তাসনিম সিলেট সদর উপজেলার বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন।

জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৭১, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির চাপ বেড়েই চলেছে।

আগেরদিন শনিবার বিভাগে মৃত্যুহীন দিনে ১৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৬৪১ জন।

প্রচ্ছদ এর আরও খবর
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ

বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ

জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার

জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২

সর্বশেষ সংবাদ

সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
এমদাদুল হক স্বপনকে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সংবর্ধনা
এমদাদুল হক স্বপনকে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সংবর্ধনা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top