এমদাদুল হক স্বপনকে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯:২৫ অপরাহ্ন

সিলেট মহানগর যুবদলের নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রনেতা ও শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনকে সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি।
শনিবার রাতে নগরীর মদিনা মার্কেট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিগঞ্জ সমিতির সভাপতি ও ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্টা ও দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সমিতির সিনিয়র সহ-সভাপতি হজরত আলী, সহ-সভাপতি সুয়েব আহমদ, মশিউর রহমান জায়গীরদার মিটু, রেজুওয়ানুল হক, নির্বাহী সদস্য ও বাংলা বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ডা. সাইকুল ইসলাম, ভুলন কান্তি তালুকদার, মঞ্জুর আজাদ পাভেল, সহ-সাধারণ সম্পাদক আজমল হুসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সাপ্তাব, প্রচার সম্পাদক রাজিব আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান নুর, সদস্য সোহাগ মিয়া, ফখরুল ইসলাম, শাহীন আহমদ, এলমান মিয়া, রাজু আহমদ ও সুয়েব খান প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে এমদাদুল হক স্বপনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, এমদাদুল হক স্বপন একজন সাবেক ছাত্রনেতা ও দক্ষ সংগঠক। সমাজ সচেতন ও শিক্ষানুরাগী হিসেবে তাঁর সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পাওয়া শান্তিগঞ্জবাসীর জন্যও গৌরবের। তাঁর নেতৃত্বে সিলেট মহানগর যুবদলের পাশাপাশি শান্তিগঞ্জ সমিতির কার্যক্রমও আরও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি





