চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৮:১১:৫১ অপরাহ্ন
সরকারি চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার ফি ২০০ টাকা এবং বেসরকারি চিকিৎসকদের ফি ৩০০ টাকা নির্ধারণসহ আট দফা দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৃহত্তর সিলেটের তিনটি সামাজিক সংগঠন।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
জাতীয় যুব দিবস-২০১০-এ শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভিজিট দিতে হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ভিজিট ফির কারণে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিলম্ব করেন বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।
এতে আরও বলা হয়, অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট, অতিরিক্ত ওষুধ দেওয়া এবং সরকারি হাসপাতালে কাক্সিক্ষত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি ও পর্যাপ্ত সময় নিশ্চিত না হওয়ায় অনেক অসচ্ছল রোগী বেসরকারি চিকিৎসাসেবার ওপর নির্ভর করতে বাধ্য হন। এ পরিস্থিতিতে চিকিৎসাসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে সরকারি নীতিমালার মাধ্যমে ভিজিট ফি নির্ধারণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি রোকনে আলম চৌধুরী ও এম. এ. আলী জালালাবাদী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহঅর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহধর্মবিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, সহআন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ এবং আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া।
এছাড়া সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া এবং দিলীপ আচার্য, হরিমোহন রায়, মো. এমদাদুল হক চৌধুরী মামুন, দবির আহমদ, সুবাব মিয়া, লুৎফুর রহমান লিলু, আব্দুল মন্নান ও তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






