নিরাপদ সড়ক দিবসে নিসচা মহানগরের র্যালি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:০৯:১০ অপরাহ্ন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সিটি পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি পয়েন্টে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের এডমিন মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন। এরপর থেকে দিনটিকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছিল নিসচা। নিসচার দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
বক্তারা আরও জানান, সরকারের পাশাপাশি নিসচাও মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। সিলেট মহানগর শাখা দুর্ঘটনা রোধে শিক্ষার্থী সমাবেশ, বৃক্ষরোপণ, সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কেবল সর্বস্তরের মানুষের সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব বলে বক্তারা জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগরের সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা. লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, কার্যকরী সদস্য শাহীন হোসেন, মোহাম্মদ কয়েছ আহমদ সাগর, মো. সৌরভ হোসেন ডালিম, শমসের আলী, ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, মো. লিটন মিয়া, ইকরামুল হাসান লাহিন, মো. দুদু মিয়া, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, আনোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেন খান, মো. মাসুদ হাসান করিম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. দিলওয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ আহমদসহ স্থানীয় সিএনজি অটোরিকশা সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি






