নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট’র র্যালি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:১৭:৪২ অপরাহ্ন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, আব্দুল হাছিব এবং সদস্য শরীফ আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সড়কে চলাচলকালে ট্রাফিক আইন ও নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক। কাউকে দোষারোপ না করে গাড়ির মালিক, চালক, মোটর শ্রমিক, যাত্রী ও পথচারীসহ প্রত্যেককেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। সব পক্ষ যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবেই একটি নিরাপদ ও প্রাণবন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক আবু জাবের, রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাজিদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি এবং সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও নূর কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি






