এসএমইউজে’র নির্বাহী কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:৪০:৫৩ অপরাহ্ন

সিলেট মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নির্বাহী কমিটির সভা রোববার বিকেল ৩টায় সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর এর সভাপতিত্বে ও শাখার সহসাধারণ সম্পাদক এম এ মতিনের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন। সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি মো. আমজাদ হোসাইন, সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, মো.এনামুল হক জুবের, খালেদ আহমেদ ও কবির আহমেদ প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ১৫ নভেম্বর এর মধ্যে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন, পরিমার্জন ও বাস্তবায়ন করতে শাখার সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সাবেক সভাপতি আমজাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক এম এ মতিনকে দায়িত্ব দেওয়া হয়। সভায় নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর। এ কাজ সম্পাদনে দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক ইউনিয়নের নেতা এনামুল হক জুবের ও সদস্য আনাস হাবিব কলিন্স এর কাছ থেকে ফরম সংগ্রহ করে তা জমা দিতে হবে। তা ছাড়া নতুন সদস্য গ্রহনের জন্য ৮ সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি






