সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১২৭
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৪০:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে মৃত্যুহীন দিনেও মিলছেনা স্বস্তি। মৃত্যুহীন গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১২৭ জন। এই সময়ে নতুন কেউ হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৬, নর্থ ইস্ট মেডিকেলে ৭, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৪৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২, নর্থ ইস্ট মেডিকেলে ৮, পার্কভিউ মেডিকেলে ২৬, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১, মাউন্ট এডোরা হাসপাতালে ২, বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে ১ শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন ভর্তি হয়েছিলেন ১০৫ জন।






