দি সিলেট ইসলামিক সোসাইটির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩১:১২ অপরাহ্ন
দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম ও অষ্টম শ্রেণীর এবং এডুকেশন সোসাইটির মেধা বৃত্তি পরীক্ষা শনিবার সিলেট বিভাগের ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস শাকুর, সোসাইটির সেক্রেটারি, ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ টিপু, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদি, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম রব্বানী, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান, শাহ সিদ্দিক জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কবি শিকদার মোহাম্মদ কিবরিয়া, সমাজসেবক রেজুওয়ানুর রহমান চৌধুরী শাহীন, অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব, ওসমানীনগর ইসলামিক একাডেমীর প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকন্দার, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম আহমদ, উদয়ন কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আলী আমজাদ চৌধুরী সিজুসহ শিক্ষকবৃন্দ। এর ছাড়া প্রত্যেকটি কেন্দ্রে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






