নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৩৮:৪৫ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা বাড়াতে হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষকদল কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার রাত ৮টায় নগরীর কুমারপাড়ার একটি কমিউনিটি সেন্টারের হলরুমে সিলেট মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম আনুর সভাপতিত্বে এবং কবি এনামুল হকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহসভাপতি নূরুল মুমিন চৌধুরী খোকন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক নোমান উদ্দীন মুরাদ।
এছাড়া বক্তব্য দেন মহানগর কৃষকদলের সহসভাপতি একরাম হোসেন মারুফ, সহসভাপতি ও কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খান, সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি ও শাহপরাণ থানা শাখার সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি আলী নেওয়াজ খান তুহিন, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, সদস্যসচিব জাবেদ আহমদ, ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি তফজ্জুল আলী এবং ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি আজাদ মিয়াসহ অন্য নেতারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কয়ছর আহমদ।
সম্মেলনে আব্দুস সালাম আনুকে সভাপতি, মিনহাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং জাবেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






