পর্তুগাল বিএনপি নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৫০:০০ অপরাহ্ন
সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও শেখ হাসিনার পতনের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসে থেকেও পর্তুগাল বিএনপি নেতা সাইদুল ইসলাম সক্রিয় ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়ান সিটি বঙ্গবাজারে জিন্দাবাজার ইউনিট বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাইদুল ইসলামের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি শাহ নেওয়াজ বখত তারেক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েছ আহমদ, এনামুল হক সোহেল, যুবদল নেতা ইসহাক আহমদ, জামিল আহমদ, নাসির উদ্দিন রাহিম, লুৎফুর রহমান, সেলিম আহমদ শেলু, শহীদুজ্জামান সুমন, সুমন চৌধুরী, আনোয়ার হোসেন রাজু, রাহাত আহমদ টিপু, হোসেন আহমদ চৌধুরী রনি, মেহরাব ভূঁইয়া পলাশ, রুম্মান রাজু, শেখ শরিফ আহমদ, ফাহিম আহমদ তারেক ও জুনেদ আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাইদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের দুর্দিনে দেশের কল্যাণে কাজ করেছেন। আগামীতেও দলের পক্ষে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে সাইদুল ইসলামকে সংবর্ধনা জানান। বিজ্ঞপ্তি






