জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে নির্বাচিত ৩শ


প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৮:০৩:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-এ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকাল পর্যন্ত অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়। রোববার বিকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে লটারি কার্যক্রমটি পরিচালিত হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন।
তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন-এর প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরো ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছে। মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবে। এ সুবিধা নিয়ে একদম জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন তারা।

জাতীয় এর আরও খবর
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

পোশাক শ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাক শ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সংসদে সভাপতিমণ্ডলীর ৫ সদস্য মনোনীত

সংসদে সভাপতিমণ্ডলীর ৫ সদস্য মনোনীত

সর্বশেষ সংবাদ
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top