আসক জেলা কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:৪১:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) সিলেট জেলা কমিটির অভিষেক, ‘মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তায় আমাদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর একটি পার্টি সেন্টারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনের শুরুতে আসক সিলেট জেলা কমিটির আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়। পরে নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশিষ্টজনদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের চিফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ আয়েশা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো. জুলহাস উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গুলাম ইয়াহ্ইয়া চৌধুরী (সুহেল), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, লিগ্যাল এইড সেন্টার (আসক) সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ আল মামুন এবং আসক সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান খোন্দকার রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর চেয়ারম্যান রকিব আল মাহমুদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রকিব আল মাহমুদ ও চৌধুরী নাজমুল হাসান। বিজ্ঞপ্তি






