জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে


প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য সিলেট শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ফল যাচাইয়ের জন্য মোট ৫১ হাজার ২৪৩টি আবেদন জমা দিয়েছেন। বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে বাংলা।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন।

সিলেট বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৭৮৪টি। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন পড়েছে ৫ হাজার ৭৩৮টি। একক পত্রের হিসাবে ইংরেজির পর সর্বাধিক আবেদন এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এবিষয়ে আবেদন করেছেন ৫ হাজার ৫৪১ জন শিক্ষার্থী। অন্যদিকে গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে আবেদনের সংখ্যা তুলনামূলক কম।

বোর্ড সূত্র জানায়, একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকায় মোট আবেদনকারীর সংখ্যার চেয়ে বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

গত ১ নভেম্বর থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় এ প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ১৫০ টাকা।

আবেদন গ্রহণ শেষ হওয়ায় এখন পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। বোর্ডের নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হলে আবেদনকারীদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে। একই সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, এবার ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একাধিক বিষয়ে আবেদনের সুযোগ থাকায় সব মিলিয়ে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪৩টি। ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি এবং বাংলা বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন

দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি

সর্বশেষ সংবাদ
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন
দিগস্তজুড়া রোপা আমন , মাঠে মাঠে সোনালি স্বপ্ন
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩ আবেদন, বেশি ইংরেজিতে
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
শান্তিগঞ্জে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে মতবিনিময়
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
চালিবন্দর শ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন: মিফতাহ সিদ্দিকী
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালিত
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
হাওর ও জলাভূমির সূরক্ষায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : সিলেটে কর্মশালায় সি. এম ইউসুফ
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৯৩
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ১০২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫১
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
লালদিঘীরপাড়ে অগ্নিকাণ্ডে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ধোপাগুলে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top