জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৭:২০:৫১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ও হার ধারাবাহিকভাবে বেড়েছে। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরবর্তী সময়ে খেলাপি ঋণের পরিমাণ ও হার বেড়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায়, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
গত পাঁচ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২৩ সালে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।
২০২৪ সালে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
এভাবে গত পাঁচ বছরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ও হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয়।
মন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের বিবরণী অনুসন্ধান এবং পাচার করা অর্থ উদ্ধারে বিভিন্ন দপ্তর ও সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।
এ ছাড়া ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

জাতীয় এর আরও খবর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা

টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা

টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা

হজের নিবন্ধন শুরু

হজের নিবন্ধন শুরু

সর্বশেষ সংবাদ
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
হজের নিবন্ধন শুরু
হজের নিবন্ধন শুরু
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
রিটার্ন জমার সময় বাড়ল
রিটার্ন জমার সময় বাড়ল
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top