জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অতঃপর হার্ড লাইনে সরকার

প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:১৯:৩৬ অপরাহ্ন

জালালাবাদ প্রতিবেদন:

নভেম্বর ডিসেম্বরে আন্দোলন হবে। ১৪ বছর টানা ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের ছিলো জানা। তাই সিলেটের মধ্য জুনের বন্যার কারণে স্থগিত করা পরীক্ষা মধ্য সেপ্টেম্বর পর্যন্ত তিনমাস পিছিয়ে দেয়া হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে নেয়া হয় নভেম্বরে, চলবে মধ্য ডিসেম্বর পর্যন্ত। এসএসসি ও এইচএসসি এই দুই পাবলিক পরীক্ষা স্পর্শকাতর। তাই এই পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মস‚চি দেয়া কঠিন। কিন্তু বিএনপিও সুবিধা পেয়ে যায় শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় ও শনিবার পরীক্ষা না থাকায়। তারা শনিবার দেখে বিভাগীয় সমাবেশের তারিখ ঠিক করে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে তারা বেছে নেয় ঢাকার গণসমাবেশ করার জন্য। ঘটনাক্রমে সেটাও শনিবার! ফলে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারার বাঁধা অতিক্রম করে কৌশলে।

সমাবেশের তারিখকে টার্গেট করে সড়ক ও নৌযান ধর্মঘটের কারণে সমাবেশে মানুষের আগমন বাধাগ্রস্ত হয়, বিশেষ করে বয়স্ক মানুষ ও নারী কর্মীরা এতো ঝুঁকি নিয়ে দু’দিন আগে উপস্থিত হওয়া অসম্ভব হয়ে যায়। এরপরেও ধর্মঘট বিএনপির জন্য শাপে বর হয়, কারণ যানবাহন না চলায় আগুন সন্ত্রাস ও গাড়ি ভাঙচুরের বিপদ থেকে তারা বেঁচে যায়। ঢাকার সমাবেশের স্থান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের ফাঁকে বিএনপি নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নেয় গোপনে। চাল-ডাল মজু‚দ করে কেন্দ্রীয় অফিসে। ৭ তারিখ পুলিশ অভিযান চালিয়ে নয়াপল্টন নিয়ন্ত্রণে নেয় সরকার। গুলিতে নিহত হয় একজন, আহত হয় অসংখ্য। কেন্দ্রীয় নেতাসহ কয়েকশ গ্রেফতার হয়। ৮ ডিসেম্বর ডিএমপির কমিশনারের সাথে সমঝোতা বৈঠক হয় বিএনপির। কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজ মাঠ, সমাবেশের বিকল্প ভেন্যু হিসেবে ঐক্যমত হয়। আলাপ আলোচনায় সময় ক্ষেপণ করে ৮ তারিখ দিবাগত শেষ রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে উঠিয়ে নেয় গোয়েন্দা পুলিশ।

৮ ডিসেম্বর সকালেই প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে হার্ড লাইনে যাবার ঘোষণা দেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের যৌথ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘কেউ মারতে আসলে হাত ভেঙে দেয়া হবে। আগুন সন্ত্রাসী স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেয়া হবেনা, উন্নয়নের জন্য আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে হবে।’ তিনি তারেক রহমানকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার সংকল্প ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর খুনী ও তারেক রহমানকে আশ্রয় দেয়ার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনের কঠোর সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হলো, ক্ষমতার পরিবর্তন কোনভাবেই সম্ভব নয়, কারণ বিএনপি ও তার মিত্রদের হাতে ক্ষমতা দেয়া যাবেনা। তিনি সরকারের সাহায্যভোগী ও উপকারভোগী সাংবাদিকদের সাবধান করে বলেন, তাদেরকে দেখে নেয়া হবে। তিনি বলেন মিডিয়া দিয়েছি, আরামে সাংবাদিকরা ব্যবসা করছেন, তবুও কেন বিএনপিকে তোষামোদ করেন, তেল মারেন।

প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার সকালের বক্তব্যের প্রতিফলন ঘটেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আচরণের মধ্যে। তারা আলোচনায় সময় ক্ষেপণ করে শেষরাতে এ্যাকশনে গিয়েছেন। আপাতত মনে হচ্ছে সমঝোতার পথ রুদ্ধ হয়ে গেছে। দেশে চলবে বিশেষ ধারার গণতন্ত্র।

প্রচ্ছদ এর আরও খবর
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top