অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৬, ৮:০৬:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন বিশিষ্টজন ও মহলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে|
খন্দকার মুক্তাদির: গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি| শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একাধারে বরেণ্য আলেম, সৎ জননেতা এবং সিলেটের আধুনিক ইসলামী শিক্ষার অন্যতম অগ্রদূত| সংসদ সদস্য হিসেবে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের কল্যাণে এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে| তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষাঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়| মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|
আরিফুল হক চৌধুরী: অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী| শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের মানুষের এক পরম শ্রদ্ধেয় অভিভাবক| শিক্ষা বিস্তার, দ্বীনি দাওয়াত ও সমাজসেবায় তাঁর অনন্য অবদান এ অঞ্চলের মানুষ দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে| তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ জননেতা এবং প্রাজ্ঞ আলেমকে হারালাম, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি|
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান| তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকামে স্থান দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ˆধর্য দান করেন|
সিসিক প্রশাসক: গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী| শনিবার এক শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান|
শোকবার্তায় কাইয়ুম চৌধুরী বলেন, সমাজসেবা ও ধর্মীয় শিক্ষায় মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে| তাঁর মৃত্যুতে সিলেটের মানুষ একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারালো|
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান: মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী| শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিইউকে চেয়ারম্যান বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, দূরদর্শী শিক্ষাবিদ ও নিবেদিতপ্রাণ সমাজসংস্কারক| শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান সিলেটবাসী দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে| জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন| তাঁর এই প্রয়াণ সিলেটের সামাজিক ও শিক্ষাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি| শোক বার্তায় রেজাউল হাসান কয়েস লোদী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-¯^জন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান| তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন|
মহানগর বিএনপি: গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ| শনিবার এক যৌথ শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এই শোক প্রকাশ করেন| শোক বার্তায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক| তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সামাজিক অবদান সিলেটবাসী তথা দেশবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে| তিনি মহান সংসদের সদস্য হিসেবে নিজ এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে যে অনবদ্য ভূমিকা রেখে গেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়| তাঁর মতো একজন বরেণ্য আলেমের প্রয়াণে জাতি এক পথপ্রদর্শককে হারাল, যা সহজে পূরণ হবার নয়|




