জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৪র্থ ধাপের অবরোধের শেষ দিন নগরে ঢিলেঢালা : বন্ধ দূরপাল্লার বাস


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৮:২৯:৫৪ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : বিএনপি ও জামায়াতের ডাকা ৪র্থ ধাপের টানা অবরোধের শেষ দিন সোমবার নগরীতে বেড়েছে যান চলাচল। দিনভর নগরজুড়ে যানজটের চিত্র ছিল চোখে পড়ার মতো। এদিনও বন্ধ ছিল দূর পাল্লার বাস। কয়েকটি বাসের কাউন্টার খোলা থাকলেও যাত্রী কম থাকায় ছেড়ে যায়নি কোন বাস। সোমবার দূরপাল্লার বাস বন্ধ থাকলেও পুলিশ পাহারায় আন্তঃজেলা রোডে থেমে বাস চলাচল করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় রোববার সকাল ৮টার দিকে সড়কে বাশ ফেলে ও খড়ের মধ্যে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধ সমর্থনকারীরা। এ সময় তারা সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই অবরোধকারীরা সটকে পড়েন।এদিকে সোমবার সকালে নগরীর এয়ারপোর্ট এলাকায় স্বেচ্ছাসেবক দল, আম্বরখানা এলাকায় যুবদল ঝটিকা মিছিল করেছে। এছাড়া সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শিবগঞ্জ এলাকায় মহানগর জামায়াত মিছিল বের করে। বিকেলে নগরীর নয়াসড়ক এলাকায় সিলেট মহানগর বিএনপি উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ দফায় অবরোধের শেষ দিন সোমবার সিলেট নগরীতে যানবাহনের অনেক চাপ ছিল। নগরীর মদিনা মার্কেট, আম্বরখানা, বন্দরবাজার, রিকাবীবাজার, সোবহানীঘাট, দক্ষিণ সুরমাসহ সব পয়েন্টে দিনভর ছিল যানজট।

যদিও সিলেট থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। নগরের ভেতরে রিকশা, সিএনজি অটোরিকশা, লেগুনা, ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলে মানুষকে চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যানবাহন চলাচল কম থাকায় যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে তাদের অভিযোগ। সিলেট-ঢাকা মহাসড়কে, সিলেট-তামাবিল মহাসড়ক ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে র‌্যাব ও পুলিশকে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি নগরের অভ্যন্তরেও বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ছিলো।

নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের কাউন্টারগুলো খোলা থাকলেও কোনো বাস ছেড়ে যায়নি। এতে দূরপাল্লার যাত্রীরা যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। তবে কিছু মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে দূরপাল্লার যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

এসএমপির উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, সোমবার নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়েছে। যে কোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর আছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ৪র্থ ধাপেও সর্বাত্মক অবরোধ সফলের মাধ্যমে দেশবাসী সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারের যদি জনদাবীর প্রতি শ্রদ্ধা থাকে তাহলে তারা পদত্যাগ করবে। নিরপেক্ষ সরকার ব্যবস্থান পুনর্বহাল করে সকল দলের অংশ গ্রহণে নির্বাচনের আয়োজন করবে। গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত জনতার আন্দোলন চলবে।

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top