জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঢাকা-সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটার যানজট : অবর্ণনীয় দুর্ভোগ

প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪, ১০:০১:১৩ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা থেকে ৩৪ কিলোমিটার মহাসড়ক দীর্ঘ যানজটের কবলে পড়ে। রমজানের এই সময়ে দীর্ঘ যানজটে যাত্রী, চালকসহ সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। সিলেটে থেকে ঢাকামুুখী ও ঢাকা থেকে সিলেটমুখী অনেকে ফোন দিয়ে দুর্ভোগের বিষয়টি জানান।

যাত্রীরা জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে সরাইল উপজেলার বেড়তলা ও বিশ্বরোড মোড় এলাকা থেকে এ যানজটের শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে পুরো ৩৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। মহাসড়কের সম্প্রসারণকাজের জন্য আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১০ কিলোমিটার অংশে ৫ বছর ধরে ধীরগতিতে যানবাহন চলাচল করে আসছে। মাঝেমধ্যে যানবাহনের চাপ বেড়ে গেলে যানজটের সৃষ্টি হতো। কিন্তু বুধবার রাত তিনটার দিকে হঠাৎ করে এ মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা ও বিশ্বরোড মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ঘণ্টাখানেকের মধ্যে তা মহাসড়কের দীর্ঘ অংশে ছড়িয়ে পড়ে।

দূরপাল্লার যানবাহনের অনেক যাত্রীকে রোজা রাখার জন্য সাহ্রি খেতে হয়েছে ফুটপাতের দোকানে বসে। কেউবা না খেয়েই রোজা রেখেছেন। দীর্ঘ যানজটে আটকে দিশাহারা হয়ে পড়েন বিভিন্ন যানবাহনের চালকেরাও।

পণ্যবাহী কাভার্ড ভ্যানের চালক হাশেম আলী বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় বলেন, সকাল সাতটায় শাহবাজপুর এলাকায় আইছি। বেলা ২টায়ও আর এগুতে পারিনি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই সালাউদ্দিন মোল্যা বলেন, মহাসড়কের সম্প্রসারণকাজ চলমান রয়েছে। বুধবার রাতে বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে সামান্য পানি জমেছে। ওই সব কাদাজলে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ যানজট নিরসনে কাজ করছিল সরাইলের খাঁটিহাতা হাইওয়ে পুলিশ, সরাইল ও বিজয়নগর থানার পুলিশ। সরাইল থানার এক উপপরিদর্শক বেলা আড়াইটার দিকে বলেন, সকাল থেকে মাঠে রয়েছি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।

প্রচ্ছদ এর আরও খবর
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top