জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য

বাবা-মায়ের মাধ্যমে শিশুর থাইরয়েডের ঝুঁকি ৭০ শতাংশ


প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৮:৫৭:০৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: অসচেতনতা ও আয়োডিনযুক্ত খাবারের অভাবে দেশে থাইরয়েড ব্যাধিতে ভুগছে ৫ কোটি মানুষ। বিশেষ করে যেসকল বাবা-মা এ রোগে ভুগছেন তাদের শিশুদেরও থাইরয়েডে আক্রান্তের ঝুঁকি ৭০ শতাংশ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য প্রাথমিক লক্ষণেই শনাক্তকরণ এবং চিকিৎসা নিতে হবে। তবে সবার আগে গুরুত্ব দিতে প্রতিরোধে।বুধবার বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডির দি থাইরয়েড সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী ‘থাইরয়েড মেলা-২০২৪’ উপলক্ষে থাইরয়েড রোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, থাইরয়েড সংক্রামক নয় তবে এটি বংশগতভাবেও হয়ে থাকে। দেশে বর্তমানে ৫ কোটি মানুষ নানা থাইরয়েড সমস্যায় ভুগছে। জিনগতভাবে প্রতি ২ হাজার ৩০০ জনে একজন থাইরয়েড শিশুর জন্ম হচ্ছে। বাবা-মায়ের থাকলে তাদের থেকে জন্ম নেওয়া শিশুর আক্রান্তের ঝুঁকি ৭০ শতাংশ। অন্যদিকে প্রতি ১০ জন নারীর একজন এ রোগে ভুগছেন। তাদের প্রধান কারণ, আয়োডিনের ঘাটতি ও নিজের নানা শারীরিক দুর্বলতা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী বলেন, ‘থাইরয়েড অসংক্রামক রোগ। এটি নীরব ঘাতক। ফলে লক্ষণ না দেখা দেওয়ায় অনেক রোগী ডায়াগনোসিস করেন না। বোঝার আগেই ধীরে ধীরে শরীরের কার্যক্ষমতা কমে আসে, বিষণ্ণতা দেখা দেয়। আর বাবা-মায়ের থাকলে বাচ্চার ঝুঁকি ৭০ শতাংশ বেশি। তাই, সুস্থ জাতি পেতে হলে সুস্থ প্রজন্ম গড়তে হবে। এ জন্য সবাইকে এ রোগ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে গুরুত্ব দিতে হবে রাষ্ট্রকেও।’

থাইরয়েড প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে সচেতনতার পরিধি বাড়ানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে দেশের প্রথম এই থাইরয়েড সেন্টারের আয়োজনে থাইরয়েড মেলা হয়ে আসছে। এর মাধ্যমে মানুষকে থাইরয়েড সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।’

লক্ষণ ব্যাখ্যা করতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘প্রাপ্ত বয়স্কদের মধ্যে ওজন বেড়ে যাওয়া থেতে হঠাৎ কমে যাওয়া, প্রচুর ঘেমে যাওয়া, শীত বা গরম অসহ্য লাগা, চুল পড়ে যাওয়া, বুক ধড়ফড় করা, পাতলা পায়খানা হলে থাইরয়েডের লক্ষণ হিসেবে ধরে নিতে হবে। এর বাইরে নারীদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হওয়া, বার বার গর্ভপাত বড় কারণ। এ ছাড়া এক্টিভিটি কমে যাওয়া, স্পিস ডিলে হওয়া ও বেশি বেশি ঘুমাতে চাওয়া, মানসিক ও শারীরিক ভারসাম্যহীনতা শিশুদের থাইরয়েডের লক্ষণ।’

তবে আক্রান্তরা কোথায় গেলে চিকিৎসা পাবে তা নিয়ে অনেক দ্বিধায় ভোগেন বলে জানান ডা. ফজলুল বারী। তিনি বলেন, ‘সংশয়ে থাকার কারণে ৬০ ভাগ রোগী চিকিৎসার বাইরে থাকেন। অথচ চিকিৎসায় দেশে সরকারি-বেসরকারি ২২টি সেন্টার রয়েছে। পাশাপাশি সব চিকিৎসকেরই নূনতম চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু লক্ষণ তেমন না থাকায় অধিকাংশই গুরুত্ব দেন না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এ রোগের বিস্তারের প্রথম কারণ আয়োডিনের অভাব। এ ছাড়া বংশগত ও প্রাকৃতিক কারণে হয়ে থাকে। অতিরিক্ত পুষ্টিও একটা বড় কারণ তথা হাইপো থাইরয়েড বড় সমস্যা। এ জন্য প্রচুর পানি, দুধ, শাক, সবজি, টমেটো, বাদাম, বিচি, সামুদ্রিক মাছ বেশি বেশি খেতে হবে। একই সঙ্গে জন্মের পর পরই, মেয়েদের বয়ঃসন্ধিকালে, মায়েদের গর্ভধারণের আগে এবং বয়স চল্লিশ বছর হওয়ার পর পরই থাইরয়েড আছে কি না তা পরীক্ষা করতে হবে।’

স্বাস্থ্য এর আরও খবর
শামসুদ্দিন হাসপাতালে রেড ক্রিসেন্টের হাম চিকিৎসার ওষুধ প্রদান

শামসুদ্দিন হাসপাতালে রেড ক্রিসেন্টের হাম চিকিৎসার ওষুধ প্রদান

অগ্ন্যাশয়ের ক্যানসারে যুগান্তকারী উদ্ভাবন

অগ্ন্যাশয়ের ক্যানসারে যুগান্তকারী উদ্ভাবন

গোলাপগঞ্জে গ্রামীণ কল্যাণ সামাজিক হাসপাতাল উদ্বোধন

গোলাপগঞ্জে গ্রামীণ কল্যাণ সামাজিক হাসপাতাল উদ্বোধন

অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র :  সেবা বঞ্চিত হাওরপারের হাজারো মানুষ

অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র :  সেবা বঞ্চিত হাওরপারের হাজারো মানুষ

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top