রাগীব-রাবেয়া মেধা বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৭:৫৩:৫৩ অপরাহ্ন

রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উদ্যোগে রাগীব রাবেয়া মেধা বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় সিলেটের ৭২টি কলেজ এবং মাদরাসার প্রায় ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতি ১০ জন শিক্ষার্থীকে দশ হাজার টাকা থেকে সর্বনি¤œ আড়াই হাজার টাকা, সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়েছে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ। সম্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই সকালে মেধা বৃত্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরীক্ষার ফলাফলে কৃতি শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. সাদিয়া মালিক চৌধুরী, রাগীব রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাগীব রাবেয়া বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান আলী। বিজ্ঞপ্তি





