জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে সব মেডিকেলে কমপ্লিট শাটডাউন : স্থবির চিকিৎসা সেবা


প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৮:৩৬:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে ওসমানীসহ সিলেটের সব মেডিকেল কলেজ হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন। মঙ্গলবার সকাল থেকে সিলেটের সব হাসপাতালে এই কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। জরুরী সেবা ছাড়া হাসপাতালগুলোতে সবধরণের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন করে হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, আমাদের আন্দোলন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন সঠিক ডাক্তাররা চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে ডাক্তার ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কী চিকিৎসা পাবে আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি নিয়ে। এ জন্য জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ আছে। আমরা বুধবারের রায় পর্যন্ত অপেক্ষা করব। রায় যদি পক্ষে না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করব।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বহির্বিভাগে আসা রোগীরা বিপদে পড়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সুনামগঞ্জে রবিউল বলেন, আমাকে বলা হয়েছিল আজকে দেখানোর জন্য। কিন্তু সুনামগঞ্জ থেকে এসে দেখতে পাই সব বন্ধ। এখন কোথায় যাবো ভেবে পাচ্ছিনা।

রাগিব রাবেয়া মেডিকেলে চিকিৎসা নিতে আসা হোসনে আরা বলেন, সন্তানকে দেখানোর জন্য হাসপাতালে এসে দেখি কাউন্টারও বন্ধ। খোঁজ নিয়ে জানতে পারলাম প্রাইভেট চেম্বারেও নাকি রোগী দেখা বন্ধ রয়েছে। এভাবে সব বন্ধ থাকলে আমরা সাধারণ জনগণ কোথায় যাবো।

এর আগের দিন সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইন্টার্ণ চিকিৎসকগণ কর্মবিরতি পালন করেন। এতে হাসপাতকালে আসা সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে মঙ্গলবার সিলেটের সব হাসপাতালে পুরো চিকিৎসা সেবা বন্ধ হওয়া সীমাহিন দুর্ভোগে পড়েছেন রোগী সাধারণ। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আগত রোগীরা পড়েছেন বিপাকে। সার্জারী বন্ধ থাকায় মঙ্গলবার পূর্ব নির্ধারিত কোন অপারেশন করা হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জরুরী সেবা চালু থাকলেও চিকিৎসক ছিলেন তুলনামূলক কম।

ইন্টার্ণ চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় বুধবার হওয়ার কথা। রায় আমাদের দাবীর বিরুদ্ধে গেলে কর্মসূচী অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী দৈনিক জালালাবাদকে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনকে ঘিরে হাসপাতালের আউটডোর সেবা বন্ধ রয়েছে। তবে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। জরুরী বিভাগে রোগী ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। হাসপাতালে ভর্তি থাকা আবাসিক রোগীদের চিকিৎসা সেবাও চলমান রয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, বিষয়টি শুধু সিলেট নয়, সারাদেশের ইস্যু। ইন্টার্ন চিকিৎসকদের দাবীর ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন বলে আমরা মনে করছি।

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top