কাষ্টঘরে মাদকের আস্তানায় বড় অভিযান : নারীসহ আটক ২৫
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৯:৩১:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মাদকের আস্তানা খ্যাত কাষ্টঘরে বড় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে কাষ্টঘর সুইপার কলোনিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ ২৫ জনকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কাষ্টঘরের মাদকের আস্তানায় বড় অভিযান চালিয়ে পুলিশ নারীসহ ২৫জনকে আটক করে। এছাড়া এসময় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুরিয়া গাঁজা, ১৫৮ লিটার চোলাই মদ ও মাদক কেনাবেচার ৫৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- মোস্তাকিম আহমেদ আনন্দ (২০), ২। জাকির হোসেন রাকিব (৩২), ৩। মোঃ সফর আলী (৩৫), ৪। মোঃ আব্দুর রাকিব (২৫), ৫। মোঃ দেলোয়ার হোসেন (৩৭), ৬। অন্তর বাশফর (২১), ৭। মনির হোসেন (৩২), ৮। মিঠুন বাশফর (৩৮), ৯। লক্ষণ লাল (৫০), ১০। বিপ্লব লাল (১৮), ১১। আশিক লাল (২২), ১২। শ্রাবণ লাল (২২), ১৩। থাকাশ রায় (২১), ১৪। আক্তার হোসেন (৪৫), ১৫। শুভ লাল (৩৭), ১৬। আকাশ সরকার (২০), ১৭। অজিত বর্মন (৩২), ১৮। টিটুলাল (২১), ১৯। মোন্না লাল (৩২), ২০। ব্লুটকি রানী (৫৫), ২১। সালমা বেগম (৩২), ২২। মোঃ আলামিন মিয়া (২৫), ২৩। ওম লাল (১৬), ২৪। মোঃ সাকিবুল ইসলাম (৩১), ২৫। পাপ্পু লাল বাশফর (৩০)।





